চিনা অ্যাপ নিয়ে ট্রাম্পের জারি করা নির্দেশে স্থগিতাদেশ দিল মার্কিন আদালত - The News Lion

চিনা অ্যাপ নিয়ে ট্রাম্পের জারি করা নির্দেশে স্থগিতাদেশ দিল মার্কিন আদালত

 


আসন্ন মার্কিন নির্বাচনের কথা মাথায় রেখে, চিনের বিরুদ্ধে সব থেকে বড় নেতা হয়ে ওঠার লক্ষ্যে ভারতের দেখাদেখি চিনা অ্যাপ নিয়েও কড়া ব্যবস্থার পথে হেঁটেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেই পথেই হেঁটেই গত সপ্তাহে চিনা অ্যাপ টিকটককে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ট্রাম্প।


তবে ট্রাম্প প্রশাসনের ঘোষণার এক সপ্তাহের মধ্যেই জোর ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। অ্যামেরিকার বাণিজ্যিক সম্পাদক উইলবার রস জানান, 'চিনের হাত থেকে আমেরিকার নাগরিকদের তথ্য সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত।'


নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন চিনের কোম্পানি বাইটডান্স লিমিটেডের অ্যাপ্লিকেশন টিকটকে ১০০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য নিয়ন্ত্রণ করছে। যা নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে ট্রাম্পের আদেশ জারির পর টিকটক বন্ধের নিষেধাজ্ঞার হুমকিকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছিল টিকটক। 


তারা দাবি করেছিল, ট্রাম্পের আদেশ আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক শক্তি আইনের অপব্যবহার। বেজিংয়ের তরফে একই সুরে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ওয়াশিংটনকে। আর সেই মামলার প্রেক্ষিতেই আদালত এদিন টিকটক নিষেধাজ্ঞা তুলে নিলেন। ট্রাম্পের জারি করা নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিল মার্কিন আদালত। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.